মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ - ১৯:০০
ক্ষেপণাস্ত্র শক্তিতে শত্রুর জন্য নতুন চমক প্রস্তুত করছে ইরান: সেনাবাহিনীর চীফ অফ স্টাফ

হাওজা নিউজ এজেন্সি— ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, ভবিষ্যতে শত্রুর সঙ্গে যুদ্ধে ইরান নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। আগামী যুদ্ধে শত্রুপক্ষের জন্য একের পর এক নতুন চমক অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কয়েকটি সামরিক অর্জন উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেনারেল আবদুল্লাহি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের পাশাপাশি সামরিক বাহিনীর অন্যান্য সদস্যদেরও দেশের প্রকৃত বীর হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, একই সময়ের মধ্যে অন্য কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ব্যবহার করেনি, বিশেষ করে এত উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র। তা সত্ত্বেও শত্রুদের মোকাবিলায় ইরান অসাধারণ সাফল্য অর্জন করেছে।

শত্রুপক্ষকে সতর্ক করে তিনি বলেন, “পরবর্তী যুদ্ধে একের পর এক নতুন চমক উন্মোচিত হবে।”

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি মন্তব্য করেছেন, হয় ইরান ইসরায়েলকে ধ্বংস করবে, নয়তো ইসরায়েল ইরানকে ধ্বংস করবে। তবে জেনারেল আবদুল্লাহি বলেন, “শেষ পর্যন্ত আমরাই নিশ্চিতভাবে ইসরায়েলকে ধ্বংস করব।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha